আজ দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

১৫১
Ilias Kanchan returns Bangladesh London brain tumor treatment entertainment news ইলিয়াস কাঞ্চন চিকিৎসা
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর কয়েক দিনের জন্য দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেতাকে।

    ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন আজ বিকেলে দেশে পৌঁছাবেন। তবে এটি দীর্ঘ সফর নয়। চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আগামী ১৫ আগস্ট লন্ডনে তার গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা নির্ধারিত রয়েছে। ফলে ১৪ আগস্টের আগেই তাকে আবারও লন্ডনে ফিরতে হবে।

    লিটন এরশাদ বলেন, চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা লন্ডনে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। তবে দীর্ঘদিন পর নিজের দেশের মানুষের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করায় পরিবারের সিদ্ধান্তে কয়েক দিনের জন্য ইলিয়াস কাঞ্চন-কে দেশে আনা হচ্ছে।

    উল্লেখ্য, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপিসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন।

    জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আগামী ১৫ আগস্ট আবারও লন্ডনে যেতে হবে এই বরেণ্য অভিনেতাকে।

    আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।