নারায়ণগঞ্জে ৬ মাস ধরে বন্ধ ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ

১২৩
Narayanganj Victoria Hospital X-ray department বন্ধ স্বাস্থ্যসেবা General Hospital
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • নারায়ণগঞ্জের ১০০ শয্যার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এক্স-রে বিভাগ গত প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। বিভাগের একমাত্র মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যুর পর নতুন কাউকে পদায়ন না করায় রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যুর পর থেকেই এক্স-রে বিভাগ অচল হয়ে আছে। ফলে প্রতিদিন শতাধিক রোগীকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত খরচে পরীক্ষা করাতে হচ্ছে।

    রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে স্বল্প খরচে সেবা পাওয়ার কথা থাকলেও এক্স-রে বিভাগ বন্ধ থাকায় চিকিৎসা ব্যয় ও ভোগান্তি দুটোই বেড়েছে। অনেককে রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার জন্যও বাইরে যেতে হচ্ছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। সাময়িক সমাধান হিসেবে উপজেলা হাসপাতাল থেকে জনবল এনে এক্স-রে বিভাগ চালুর উদ্যোগও বিবেচনায় রয়েছে।

    প্রতিদিন প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিতে আসা এ হাসপাতালে দ্রুত এক্স-রে বিভাগ চালুর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

    আরও পড়ুন: শিক্ষা সংবাদ | আন্তর্জাতিক সংবাদ

    YouTube Community: https://www.youtube.com/@GreenOnlineBD/posts

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।