কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ওয়েস্টজেটের ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটের কারণে প্রায় ৬০০ ফ্লাইট বাতিল বা স্থবির হয়ে পড়েছে। এতে অন্তত আড়াই লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
রোববার থেকে শুরু হওয়া এই ওয়েস্টজেট ধর্মঘট-এর মূল কারণ অতিরিক্ত কাজের জন্য বাড়তি মজুরির দাবি। কর্মীদের অভিযোগ, গ্রাউন্ড পর্যায়ে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তারা সে অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না।
কানাডার সরকারি ছুটির সময়ে ওয়েস্টজেট ধর্মঘট শুরু হওয়ায় বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়েছে। কোম্পানির ফ্লাইট অ্যাটেনডেন্ট বিভাগের চার হাজারের বেশি কর্মী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শ্রমিক ইউনিয়নের দাবি, গত ১১ মাস ধরে অতিরিক্ত ভাতার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। অন্যদিকে ওয়েস্টজেট ক্ষতিগ্রস্ত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে টিকিটের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ওয়েস্টজেট ধর্মঘট দীর্ঘায়িত হলে কানাডার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
YouTube Community: https://www.youtube.com/@GreenOnlineBD/posts















