বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন

০
২১
প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ Bobby Hajjaj Plan International Bangladesh
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতার বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

    ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শুধু শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

    তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে কাজ করছে সরকার।

    রীনা ঘেলানি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থাটি কাজ করতে আগ্রহী।

    বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ, পৃথক শৌচাগার ও স্বাস্থ্যসম্মত সুবিধা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়টিও উঠে আসে।

    রীনা ঘেলানি জানান, প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে চায় সংস্থাটি। সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগ, কারিগরি সহযোগিতা ও দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

    বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ও পরিচালক নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন: শিক্ষা | শিশু অধিকার

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।