সিনিয়র শিক্ষক হচ্ছেন ১,০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি

০
১০০
সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য ১০২০ জন সহকারী শিক্ষকের খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাউশি
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে সিনিয়র শিক্ষক করার লক্ষ্যে খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকাশিত তালিকায় মোট ১ হাজার ২০ জন সহকারী শিক্ষক স্থান পেয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হয়।

    মাউশির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১১ ও ২০১২ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদানকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা সহকারী শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে।

    খসড়া তালিকায় কোনো ধরনের ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, চাকরি স্থায়ীকরণের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা এবং বিএড পাসের তারিখসংক্রান্ত তথ্য যাচাই করে আপত্তি জানানো যাবে। কোনো কর্মকর্তার নাম তালিকায় না থাকলেও প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন করা যাবে।

    আবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে addshesecondary১@gmail.com ঠিকানায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত হলে কিংবা চাকরি থেকে অব্যাহতি পেলে সে বিষয়ে মাউশিকে অবহিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে অনুরোধ করা হয়েছে।

    খসড়া গ্রেডেশন তালিকা দেখতে: এখানে ক্লিক করুন।

    আরও শিক্ষা সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদ পড়ুন। সর্বশেষ আপডেট পেতে Green Online BD-এর YouTube Community অনুসরণ করুন।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।