বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে নতুন তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট সূত্র বলছে, আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মাউশির তথ্য অনুযায়ী, ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে জিও জারি হতে পারে বলে জানা গেছে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই ঈদ বোনাস হাতে পাবেন। অনুমোদনের পর এটি আইবাস সিস্টেমে পাঠানো হবে।
প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতন ও ভাতার বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যাংকে অর্থ পাঠানো হয়। ডিজিটাল পদ্ধতির কারণে এখন ঈদ বোনাস ও অন্যান্য ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শিক্ষক নেতাদের আশা, দ্রুত অনুমোদন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সময়মতো ঈদ বোনাস পেয়ে ঈদের প্রস্তুতি নিতে পারবেন।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















