সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভাইরাল ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটিকে এআই-নির্মিত বলে দাবি করে অসংখ্য পোস্ট করা হলেও ভিডিওটি কৃত্রিম নয়। দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য পাওয়া যায়নি এবং অডিওতেও কোনো অসংগতি শনাক্ত হয়নি।

কনটেন্টের বিভিন্ন উপাদান পৃথকভাবে বিশ্লেষণ করে ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি। এর আগে ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে এটিকে ফেক ও এআই ভিডিও বলে দাবি করা হয়েছিল।

তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানের পর জেলা জামায়াতের পক্ষ থেকে ভিডিওতে থাকা নারীকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও নিয়ে তথ্য যাচাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে। কোনো ভিডিও বা কনটেন্ট নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা জরুরি।

আরও পড়ুন: রাজনীতি সংবাদ

আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community