‘ধুরন্ধর ২’-এর আয়ের ভাগ চাইলো পাকিস্তানি বাসিন্দারা

১০৩
Dhurandhar 2 box office collection 2026, ধুরন্ধর ২ সিনেমার আয় ১০০০ কোটি, Ranveer Singh movie Lyari Pakistan demand, Aditya Dhar spy thriller Dhurandhar 2, Arjun Rampal Sanjay Dutt Dhurandhar 2 cast
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ভারতের বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার। রণবীর সিংয়ের বিধ্বংসী অ্যাকশন আর আদিত্য ধরের টানটান পরিচালনায় মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি হাজার কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়েছে এই স্পাই-থ্রিলার। কিন্তু এই মহাসাফল্যের মাঝেই ঘটে গেলো এক অপ্রত্যাশিত ঘটনা। সিনেমার লভ্যাংশের এক বিশাল অংশ দাবি করে বসেছেন পাকিস্তানের লিয়ারির বাসিন্দারা। এই বক্স অফিস সাফল্য নিয়ে এখন দুই দেশেই চলছে আলোচনা।

    ৫০০ কোটি রুপির দাবি ও লিয়ারি বাসিন্দাদের যুক্তি

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে লিয়ারির স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, যেহেতু এই সিনেমার প্রেক্ষাপট তাদের শহরকে কেন্দ্র করে এবং তাদের এলাকার নাম ব্যবহার করেই কোটি কোটি রুপি আয় করা হয়েছে, তাই সেই লভ্যাংশের অন্তত ৫০ শতাংশ অর্থাৎ ৫০০ কোটি রুপি তাদের দিতে হবে। ভাইরাল সেই ভিডিওতে এক বাসিন্দা বলেন, “যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেকাংশ দিলে এই রাস্তাগুলো ঠিক করা যাবে।” এই বক্স অফিস সাফল্য অর্জনে লিয়ারির পরিস্থিতির অবদান তারা বড় করে দেখছেন।

    সিনেমাটির আয় ও কলাকুশলী

    স্যাকনিল্কের তথ্য অনুসারে জানা যায়, দ্বিতীয় শনিবার পর্যন্ত ভারতে ৭৭৮.৭৭ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমান ১,২২৬ কোটি। লিয়ারির বাসিন্দাদের দাবি, সাফল্যের নেপথ্যে তাদের শহরের নাম ও পরিস্থিতি থাকায় লভ্যাংশের ভাগ পাওয়া তাদের অধিকার। আদিত্য ধরের পরিচালনায় নির্মিত এই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল সহ আরও অনেকে।


    বিস্তারিত পড়ুনঃ অথবা আমাদের ফেসবুকে অনুসরণ করুন

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।