রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু

০
২৩১
রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে সেবা দেওয়া হবে।

    ক্যাম্পে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের চশমা কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

    সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রবীন্দ্র ভবন, ২১ সেপ্টেম্বর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২২ সেপ্টেম্বর শহীদুল্লাহ কলা ভবন, ২৪ সেপ্টেম্বর মমতাজ উদ্দীন ভবন, ২৭ সেপ্টেম্বর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবন, ২৮ সেপ্টেম্বর জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, ২৯ সেপ্টেম্বর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবন, ৩০ সেপ্টেম্বর জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, ১ অক্টোবর কৃষি ভবন এবং ৪ অক্টোবর জয়নুল আবেদিন চারুকলা ভবনে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

    মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিমা ইসলাম বলেন, ক্যাম্পে চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সময় নিয়ে চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। ক্যাম্পাসেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ পাওয়ায় শিক্ষার্থীদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে বলে জানান তিনি।

    ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান হোসাইন বলেন, প্রতিদিন মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কারণে শিক্ষার্থীদের চোখে নানা সমস্যা দেখা দিতে পারে। ব্যস্ততার কারণে বাইরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া কঠিন হওয়ায় ক্যাম্পাসে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য উপকারী বলে মনে করেন তিনি।

    গ্ৰামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর ব্যবস্থাপক মিরাজুর রহমান বলেন, ১০ দিনব্যাপী এ ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের ১০টি একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী ওষুধে ছাড় এবং চশমা তৈরিতে ১০ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে। ক্যাম্প শুরুর প্রথমার্ধেই তিন শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন বলে জানান তিনি।

    তিনি আরও জানান, রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানেও হাসপাতালটির পক্ষ থেকে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কারও চোখে গুরুতর সমস্যা শনাক্ত হলে তাকে প্রধান হাসপাতালে রেফার করা হবে এবং বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

    আরও পড়ুন: শিক্ষা সংবাদ

    আমাদের সঙ্গে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।