নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে : সমাজকল্যাণমন্ত্রী

৩৫
Women empowerment Bangladesh Social Welfare Minister AZM Zahid Hossain Dinajpur নারী স্বাবলম্বী সমাজকল্যাণমন্ত্রী দিনাজপুর
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের মধ্যে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। তাই নারী স্বাবলম্বী করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও উৎসাহ দিচ্ছে।

    ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে একটি পুরো পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দেওয়া। তাই সরকার থেকে পাওয়া অনুদানের অর্থ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারী স্বাবলম্বী হলে এর সুফল শুধু পরিবারে সীমাবদ্ধ থাকবে না; পুরো সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। নারীদের এগিয়ে নিতে প্রয়োজনীয় সুযোগ তৈরি করা হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

    অনুষ্ঠানে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এ ছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ব্যক্তি ও ৬৪ জন আদিবাসীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

    সরকারের বিভিন্ন সহায়তা ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে নারী স্বাবলম্বী করার উদ্যোগ পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। নারীদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর তাই গুরুত্ব দেওয়া হচ্ছে।

    আরও খবর পড়ুন: শিক্ষা সংবাদ

    Read & Join us: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।