অপ্রতিম হত্যা: আইফোন উদ্ধারের পর রহস্য উন্মোচনের দাবি পুলিশের

০
৩০০
কুমিল্লায় নিহত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, মায়ের আইফোনকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

    এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে জেলা পুলিশ। অপ্রতিম হত্যা মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। একটি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

    তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোনের জন্য অপ্রতিম হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

    জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

    অপ্রতিম গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল। এরপর সে নিখোঁজ হয়। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    নিখোঁজের পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ শুরু করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া আলামত যাচাইয়ের মাধ্যমে অপ্রতিম হত্যা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাচ্ছে। এ ঘটনায় কারা জড়িত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা চলছে।

    আরও পড়ুন: জাতীয় সংবাদ

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।