দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত

১৪৩
Gold price Bangladesh silver price Bajus 22K gold বাজারদর সোনার দাম রুপার দাম
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা প্রকাশ করে জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা আগের দামের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম।

    এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    একই সঙ্গে কমেছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হবে।

    বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ক্রেতারা এখন কম দামে স্বর্ণ ও রুপা কিনতে পারবেন।

    আরও আন্তর্জাতিক সংবাদ পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।