দেশে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চলতি ও আগামী মাসে আরও ১৬ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এলএনজি আমদানি অব্যাহত থাকায় বর্তমানে গ্যাস সংকটের আশঙ্কা নেই।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ৪টি কার্গো দেশে পৌঁছেছে। বাকি কার্গোগুলো ধাপে ধাপে আসবে।
প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, মে মাসে আরও ১১ কার্গো এলএনজি আমদানি করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং বাকি ৪টির ক্রয় প্রক্রিয়া চলছে।
সূত্র মতে, আমদানিকৃত এলএনজি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সংগ্রহ করা হচ্ছে। স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তি—দুই মাধ্যমেই এলএনজি আমদানি করা হচ্ছে।
দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় সরকার আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এলএনজি আমদানি বাড়লেও এর ফলে ব্যয় বাড়ছে, যা অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে।
আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















