‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান

২৭
Yasha Sobhan Mother Teresa International Peace Award 2026 autism special children Bangladesh award ইয়াশা সোবহান পুরস্কার
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন ইয়াশা সোবহান। ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ইয়াশা সোবহান বিশেষ শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

    বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ শিশুদের শিক্ষা, প্রয়োজনীয় যত্ন, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে কাজ করছে। এসব কার্যক্রমে ইয়াশা সোবহান নেতৃত্ব ও সহযোগিতা দিয়ে আসছেন।

    অটিজম বিষয়ে কাজের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্যও তার সামাজিক উদ্যোগ রয়েছে। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং আক্রান্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন। সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের জীবিকা উন্নয়নের লক্ষ্যে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

    সামাজিক ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইয়াশা সোবহান-এর পাওয়া এই পুরস্কার বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি ও দক্ষতা উন্নয়নের বিষয়গুলোকে আরও সামনে নিয়ে এসেছে। ইয়াশা সোবহান-এর এসব উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।