বিশেষ কমিটির সভা: বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

৮১
First parliamentary committee meeting 2026, সংসদীয় কমিটির প্রথম বৈঠক ২৮ মার্চ, PM Tarique Rahman and Shofiqur Rahman in parliament, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ২০২৬, Speaker Hafiz Uddin Ahmed presiding
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। ফলে অধ্যাদেশটি আগামী ১২ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিএনপি বলছে, অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাসের প্রয়োজন নেই। এতে ১২ ফেব্রুয়ারির গণভোট অবৈধ হবে না। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে জামায়াতে ইসলামী।

    অধ্যাদেশ নিয়ে বিরোধীদের দ্বিমত ও নোট অব ডিসেন্ট

    গণভোট অধ্যাদেশ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের অন্তত ১৫টিতে নিয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়নি। সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে পরিবর্তন আনতে চায়। এতে আপত্তি করে নোট অব ডিসেন্ট দিয়েছে জামায়াত। রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী ২ এপ্রিল কমিটি প্রতিবেদন দেবে সংসদকে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, আগামী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে অনুমোদিত না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে যাবে।

    সালাহউদ্দিন আহমদের ব্যাখ্যা: কেন উঠছে না গণভোট অধ্যাদেশ?

    কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভার পর আভাস দেন, গণভোট অধ্যাদেশ উত্থাপন করা হবে না। তিনি বলেন, “গণভোট হয়ে গেছে। অধ্যাদেশটির আর সামনে কোনো ব্যবহার নেই। এটি সংবিধানের অংশ নয়। গণভোট আয়োজনে একটি অধ্যাদেশ করা হয়েছিল, তার ব্যবহার হয়েছে। এই অধ্যাদেশকে সংসদে ধারণ করে ভবিষ্যতে ব্যবহার করার আর কিছু নেই। তাই একে বিল আকারে এনে আইনে পরিণত করা বা রেটিফিকেশনের প্রয়োজন নেই।” তিনি আরও জানান, ১৩৩টি অধ্যাদেশের ওপর আলোচনা হয়েছে, যার পূর্ণাঙ্গ চিত্র ২ এপ্রিল জানা যাবে।

    জামায়াতের অবস্থান: দলীয়করণের অভিযোগ

    কমিটির সদস্য জামায়াত এমপি রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোট, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগ পৃথক্‌করণের মতো ১৫টি অধ্যাদেশ বাতিল বা সংশোধনে তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকারি দল মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে আগের মতো দলীয়করণ করতে চাচ্ছে। রফিকুল ইসলাম বলেন, “পুরো জাতি গণভোটে অংশ নিয়েছে। যদি গণভোট সংবিধানবহির্ভূত হয়, তবে একই দিনে হওয়া জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়? জনগণ ‘হ্যাঁ’ জয়যুক্ত করেছে, সুতরাং গণভোটের রায় কার্যকর করতে হবে।” বিশেষ কমিটির এই বৈঠকটি সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ৩ ঘণ্টা ধরে চলে।


    বিস্তারিত পড়ুনঃ অথবা আমাদের ফেসবুকে অনুসরণ করুন

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।