থেরাপির পাশাপাশি হাঁটাচলা শুরু, জানা গেল মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা

১৮১
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন নিয়মিত থেরাপির পাশাপাশি হাঁটাচলা ও হালকা শারীরিক ব্যায়াম করছেন।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে থেরাপি সেশন শেষে স্ত্রী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে তিনি একটি উন্মুক্ত স্থানে হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করেছেন।

    বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তার শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত থেরাপি ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

    গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি হাসপাতালে তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং পরবর্তীতে পুনর্বাসন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

    চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।