লালগালিচা ও ঘোড়ার গাড়িতে প্রিয় অধ্যাপককে রাজকীয় বিদায় দিলেন শিক্ষার্থীরা

১৩১
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন। তার শেষ কর্মদিবসে শিক্ষার্থীরা তাকে ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে বিদায় জানান।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লালগালিচা বিছিয়ে এবং ঘোড়ার গাড়িতে শোভাযাত্রার মাধ্যমে প্রিয় শিক্ষককে বাসভবন পর্যন্ত পৌঁছে দেন শিক্ষার্থীরা। আবেগঘন এই আয়োজন উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

    অধ্যাপক বাতেন জানান, শিক্ষার্থীদের এমন ভালোবাসা তিনি কখনো কল্পনাও করেননি। বিদায় অনুষ্ঠানে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি আরও বলেন, ক্লাসের পরিবেশ যেন ব্যাহত না হয়, সে কারণে শিক্ষার্থীদের শব্দ না করার অনুরোধ করেছিলেন। এরপরও তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিদায়ের আয়োজন সম্পন্ন করেন।

    দীর্ঘ কর্মজীবনে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন সম্মান সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।