মিরসরাইয়ে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার

৮৫
মিরসরাইয়ে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার stolen motorcycle উদ্ধার Chattogram police
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিঞা (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) ও মো. মাশরাফি (২০)। পুলিশের তথ্য অনুযায়ী, মাশরাফির বিরুদ্ধে আগে থেকেই তিনটি চুরির মামলা রয়েছে।

    এসপি মো. মাসুদ আলম জানান, জেলা পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) জোরারগঞ্জ থানা-পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের ঘর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলের একটি হিরো ও অন্যটি প্লাটিনা।

    পুলিশ সুপার জানান, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও চোরাই গাড়ি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন: চট্টগ্রাম | অপরাধ

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।