কুয়েতে মিসাইল-ড্রোন হামলা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

২৭
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • সাম্প্রতিক সময়ে কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

    কুয়েতে প্রবাসীদের সতর্কতা হিসেবে মিসাইল বা ড্রোন হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে।

    আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। কুয়েতে প্রবাসীদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    জরুরি প্রয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১ এবং ই-মেইল mission.kuwait@mofa.gov.bd-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

    বর্তমান পরিস্থিতিতে কুয়েতে প্রবাসীদের সতর্কতা অবলম্বন এবং দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

    আরও আন্তর্জাতিক সংবাদ পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।