জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাতের নির্দেশ

১৪২
July Shaheed Day Madrasa Education Board স্মরণসভা বিশেষ মোনাজাত মাদরাসা শিক্ষা
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ১৬ জুলাই জুলাই শহিদ দিবস উপলক্ষে দেশের সব মাদরাসায় শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

    সোমবার বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা এবং আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, বোর্ডের অধীন সব স্তরের মাদরাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    মাদরাসা শিক্ষা বোর্ড আশা করছে, জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় হবে।

    এ বিষয়ে আরও শিক্ষা সংক্রান্ত খবর পড়ুন: শিক্ষা সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।