ইবির পঞ্চম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে

৯৯
ইবির পঞ্চম সমাবর্তন Islamic University Convocation 2027 February
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সাক্ষাৎ করেন। এ সময় ইবির পঞ্চম সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যায়।

    সাক্ষাৎ শেষে ইবি উপাচার্য বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

    সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হবে। দীর্ঘদিন পর সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

    ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি যেকোনো একটি তারিখ নির্ধারণ করবেন এবং ওই তারিখেই ইবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন: শিক্ষা | বিশ্ববিদ্যালয়

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।