৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত

৯৮
জিপিএইচ ইস্পাত GPH Ispat রাইট শেয়ার ইস্যু ৯৬৮ কোটি টাকা Right Share
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ব্যবসা ও মুনাফার চিত্রে দুর্বলতা থাকলেও বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণার পর এবার প্রায় ৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

    রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি। কোম্পানির প্রস্তাব অনুযায়ী, প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

    প্রস্তাবটি বাস্তবায়িত হলে জিপিএইচ ইস্পাত প্রায় ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা নতুন মূলধন সংগ্রহ করতে পারবে। তবে ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা।

    এ অবস্থায় এত বড় অঙ্কের মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তা এবং অর্থের ব্যবহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে। এর আগে রাইট শেয়ার ইস্যুর একটি প্রস্তাব বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    ২০২৫ সালের ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে বিএসইসি। তখন কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল।

    কমিশন জানিয়েছিল, দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে ওই প্রস্তাব বাতিল করা হয়েছে। এর কয়েক সপ্তাহ পর ২০২৫ সালের ২২ জুন ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে বিএসইসি। ঋণ পরিশোধের জন্য ওই অর্থ সংগ্রহ করতে চেয়েছিল কোম্পানিটি।

    অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএইচ ইস্পাত একাধিকবার মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আগের দুটি প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পেলেও এবার আরও বড় অঙ্কের অর্থ সংগ্রহের জন্য রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছে।

    আরও পড়ুন: ব্যবসা | শেয়ারবাজার

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।