সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় নতুন নিয়ম

৭৭
Government employees mobile allowance Bangladesh National Pay Scale 2026 সরকারি চাকরিজীবী মোবাইল ভাতা নতুন নিয়ম বেতন স্কেল
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতার আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এত দিন শুধু পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীরা এই সুবিধা পেলেও এখন থেকে সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন। নতুন মোবাইল ভাতা ব্যবস্থায় ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

    সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন বেতন স্কেল অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে শুধু পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য ছিল। এখন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

    জাতীয় বেতন স্কেল-২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বেতন স্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮—এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নতুন বেতন স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। সব গ্রেডে মোবাইল ভাতা সম্প্রসারণ সরকারি কর্মচারীদের ডিজিটাল যোগাযোগ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন সুবিধা হিসেবে যুক্ত হচ্ছে।

    আরও পড়ুন: শিক্ষা সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।