গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ গাজীপুর অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোর ৪টার দিকে একটি টিনশেড দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গাজীপুর অগ্নিকাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের অধিকাংশ দোকান টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দাবি, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বর্তমানে গাজীপুর অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community













