ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, আটক স্ত্রী

১৫৮
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলম জনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    ঘটনাটি সোমবার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া এলাকায় ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।