অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ, নতুন করবর্ষে ই-রিটার্ন বাধ্যতামূলক

১১৬
e-Return Bangladesh NBR online tax return income tax digital service কর রিটার্ন আয়কর
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • বাংলাদেশে আয়কর ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইন সেবার প্রতি করদাতাদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

    বুধবার থেকে নতুন করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। একই সঙ্গে অধিকাংশ সাধারণ করদাতার জন্য ই-রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

    তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

    এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন দাখিলের পাশাপাশি ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব হবে।

    করদাতাদের উৎসাহিত করতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিলকারীদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।