জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ ও যুদ্ধাহতদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
কায়সার কামাল বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শহীদ ও যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিপ্লবের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানও জাতীয় সংকটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করার আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলাদেশ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















