চট্টগ্রামে মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

০
২৯৯
চট্টগ্রামে মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের একটি অংশের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মৌসুমী হিজড়ার (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

    শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া বাসায় থাকা টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।

    মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যা দাবি করে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন।

    স্থানীয়রা জানান, মৌসুমী হিজড়া ওই বাসায় একা থাকতেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। পরে নিজের ঘরে ঘুমাতে যান। ভোররাতে পাশের কক্ষের বাসিন্দারা তার ঘর থেকে বাগবিতণ্ডার শব্দ শুনলেও পরিচিত কারও সঙ্গে কথা বলছেন মনে করে বিষয়টি গুরুত্ব দেননি।

    সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাকে ডাকতে যান। এ সময় তারা বাসার দরজা খোলা দেখতে পান এবং শয়নকক্ষে বিছানার ওপর তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

    খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, মৌসুমী হিজড়া হিজড়া সম্প্রদায়ের নেতা ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

    জানা গেছে, বাসার পেছনে মৌসুমীর নিজের একটি গরুর খামার রয়েছে। শুক্রবার খামারের একটি গরু বিক্রি করা হয় এবং সেই টাকা তার কাছে ছিল বলে জানা গেছে। শনিবার সকালে আরও একটি গরু কেনার কথা ছিল। তবে ঘটনার পর গরু বিক্রির টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনের সন্ধান পাওয়া যাচ্ছে না।

    মৌসুমী হিজড়ার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানা যাবে।

    আরও জাতীয় সংবাদ পড়ুন: জাতীয় সংবাদ

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।