বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১০৩
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • 💰 বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    ✍️ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা প্রায় ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

    অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা প্রায় ২৯ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

    এর আগে আকুর বিল পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

    উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

    #গ্রীনঅনলাইন #GreenOnline #বাংলাদেশ #অর্থনীতি #রিজার্ভ

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।