ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ

৯১
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ✍️ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

    বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ তথ্য নিশ্চিত করেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন। তিনি জানান, চিঠিটি গ্রহণ করা হয়েছে এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

    বৈঠকের আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

    তিনি আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন চালু রয়েছে। এই সহযোগিতা আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

    #গ্রীনঅনলাইন #GreenOnline #বাংলাদেশ #ভারত #জ্বালানি #কূটনীতি

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।