কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার

৪৮
গাজীপুরের কালীগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জাহিদ মুন্সি গ্রেপ্তার
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • গাজীপুরের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

    অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ছিলেন। মামলা হওয়ার পর তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

    মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকায় জাহিদের দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে জাহিদ তার ওপর যৌন নির্যাতন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। পরে বিয়ের জন্য চাপ দিলে মারধরের অভিযোগও করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জাহিদের পূর্বের বৈবাহিক সম্পর্ক ও সন্তান থাকার বিষয়টিও জানতে পারার কথা মামলায় উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

    এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব জানিয়েছেন, গুরুতর অভিযোগ পাওয়ার পর জাহিদ মুন্সিকে দলীয় পদ ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনও গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলায় করা অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। অভিযুক্তের পক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    আরও পড়ুন: সর্বশেষ সংবাদ | YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।