খবরটি ইংরেজিতে পড়ুন:
English
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অর্ধবার্ষিক পরীক্ষার আগে একজন শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মহাদেব রায় বিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।
বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্নের সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। একটি স্ক্রিনশটেও একই প্রশ্ন দেখা গেছে বলে জানা যায়।
খবরটি ইংরেজিতে পড়ুন:
English















