মসজিদে ফজরের নামাজ চলাকালে গুলি গুলিবিদ্ধ ২ মুসল্লি

৩০
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • খুলনায় ফজরের নামাজ চলাকালে একটি মসজিদে সন্ত্রাসীদের গুলিতে দুইজন মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালে হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লক্ষ্য করে গুলি চালায়। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে।

    গুলিবিদ্ধদের মধ্যে একজন হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং অপরজন স্থানীয় বাসিন্দা আলম মন্ডল (৫৫)।

    আলম মন্ডলকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

    অন্যদিকে লোকমান হাকিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

    স্থানীয়রা জানান, হামলাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।

    পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।