এতিমখানায় শিশুশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার সন্দেহে তদন্ত শুরু

১১৫
Police investigating the death of a residential student at an orphanage and madrasa in Meherpur.
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী হাসাইনের (৯) রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে শ্বাসরোধের সম্ভাবনার কথা উল্লেখ করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়নি। এদিকে ঘটনাটি নিয়ে শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর বর্ণনায় অসংগতি থাকায় বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

    পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।