দাম কমে দেশে সোনা বিক্রি হচ্ছে আজ যত টাকায়

৭৮
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে।

    নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম আজ শনিবারও বহাল রয়েছে।

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ৭ মে ভরিতে একই পরিমাণ বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল।

    নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    চলতি বছরে এখন পর্যন্ত ৬৪ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।