মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আগ্রহী।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচারের তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বেড়ে ১০৬ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে হয়েছে ১০২ ডলার ২৭ সেন্ট।
যদিও ইরান জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে প্রায় ৩০টি জাহাজ চলাচল করেছে, তবুও ওই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিও তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও জাহাজ আটক নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি করছে। ফলে বৈশ্বিক তেলের দাম ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও তেলের দাম আরও বাড়তে পারে।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















