বাংলাদেশিদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১২৮
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক কর্মীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

    তিনি উল্লেখ করেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে হবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং শ্রমিকদের অতিরিক্ত ব্যয় হ্রাস পাবে।

    এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। পুত্রজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি এবং পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতেও সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    সফর শেষে মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।