পুলিশের উপস্থিতির খবর পেয়ে বাড়ির পাটাতনের নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান তালুকদারের। অভিযানের সময় তাকে সেখান থেকেই আটক করে যুবলীগ নেতা গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি কাঠের ঘরের পাটাতনের কোণায় লুকিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত সেখান থেকেই যুবলীগ নেতা গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও চেক-সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে। এসব অভিযোগের তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community














