বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি টাকা, বাকিরা কে কত?

৫০৪
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বড় প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজ ফান্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি।

    চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১৬ কোটি টাকা), আর রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। তৃতীয় স্থান অধিকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

    এছাড়া কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অব ১৬ এবং রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে উল্লেখযোগ্য অর্থ পুরস্কার। এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দলও অংশগ্রহণ ও প্রস্তুতি বাবদ নিশ্চিত অর্থ পাচ্ছে।

    ফিফা এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ফেডারেশন খেলোয়াড়, কোচিং স্টাফের বোনাস এবং ফুটবল উন্নয়ন খাতে এই অর্থ ব্যয় করে।

    বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের পরিধি ও আয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রাইজমানির এই বড় বৃদ্ধি বিশ্ব ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।