শ্বশুরকে কুপিয়ে হত্যার পর থানায় জামাই

৩৩
Gazipur Kaliganj son-in-law arrested after killing father-in-law শ্বশুর হত্যা জামাই আত্মসমর্পণ Kaliganj crime news
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুর মজিদ মোড়লকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই মোজাম্মেল হোসেন মোজার বিরুদ্ধে। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর কালীগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

    শুক্রবার বিকেল ৫টার দিকে জামালপুর বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে মজিদ মোড়লকে আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় নোভা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্বশুর হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে মোজাম্মেলের স্ত্রী সাত দিন আগে বাবার বাড়িতে চলে আসেন। পরে মজিদ মোড়ল এলাকার লোকজন নিয়ে মেয়ের জামাইকে বিষয়টি মীমাংসা করে মেয়েকে নিয়ে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন।

    নিহতের ছেলে বিল্লাল হোসেন অভিযোগ করেন, তার ছোট বোনের স্বামীই বাবাকে হত্যা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিও শ্বশুর হত্যার ঘটনা নিশ্চিত করেছেন।

    কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শফিক জানান, শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেন। শ্বশুর হত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও অপরাধ সংবাদ পড়ুন: সংবাদ বিভাগ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।