সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১৫৪
Bangladesh Army soldier recruitment 2026 SSC pass job circular সেনাবাহিনী নিয়োগ চাকরির খবর
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি বা সমমান পাস প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

    আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ থেকে এবং চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। সেনাবাহিনী নিয়োগ-এ আবেদন করতে প্রার্থীর এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।

    প্রার্থীদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সাধারণ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি রাখা হয়েছে।

    এই সেনাবাহিনী নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।

    চাকরিটি স্থায়ী এবং প্রার্থীর ধরন পুরুষ। বেতন দেওয়া হবে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী। এছাড়া সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগসহ অন্যান্য সুবিধা থাকবে।

    আগ্রহীদের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে পরীক্ষার জন্য ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, অর্থাৎ মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

    আবেদনের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করলে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে এবং আবেদন করার সাত দিনের মধ্যে তা প্রিন্ট না করলে পরে প্রিন্ট করার সুযোগ থাকবে না।

    বিস্তারিত চাকরির খবর পড়ুন: শিক্ষা সংবাদ

    সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।