প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ৪৬৯ শিক্ষার্থী, ঢাবির ৩০ রাবির ২৮

০
৪৫৭
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ৪৬৯ শিক্ষার্থীর তালিকা
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • সাড়ে ৬ বছর পর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের একসঙ্গে তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তিন বছরের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ জন রয়েছেন।

    ইউজিসি সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পুনঃযাচাইয়ের পর তালিকাটি প্রকাশ করা হয়।

    নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

    ইউজিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়ার তালিকায় এবার সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ ও ভালো ফলাফলে উৎসাহিত করতে ২০০৫ সালে এই পুরস্কার চালু করা হয়।

    তালিকায় কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি বা বক্তব্য থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক বরাবর লিখিতভাবে অথবা নির্ধারিত ই-মেইলে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক নীতিমালা সংশোধন করে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পুরস্কারের আওতায় আনা হয়। সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সালের স্বর্ণপদক প্রদান করা হয়েছিল।

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ সালের তালিকা ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের পৃথক তালিকা সংশ্লিষ্ট নথিতে দেখা যাবে।

    শিক্ষা ও বিশ্ববিদ্যালয়সংক্রান্ত আরও খবর পড়ুন: শিক্ষা সংবাদ। সর্বশেষ আপডেট পেতে GreenOnlineBD YouTube Community-তে যুক্ত থাকুন।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।