উত্তরায় আবাসিক হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

০
২১৪
উত্তরা আবাসিক হোটেল Chinese citizen death Li Xingqiang police উদ্ধার
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

    উত্তরা পশ্চিম থানার ওসি মো. খালিদ মনসুর জানান, একই হোটেলের অন্য দুটি কক্ষে আরও তিন চীনা নাগরিক ছিলেন। তারা লি শিংচিয়াংয়ের কক্ষে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে চীনা নাগরিকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    পুলিশ জানায়, ওই হোটেলে মদ বিক্রি বা সেবনের অনুমোদন নেই। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লি শিংচিয়াং কবে এবং কী উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

    আরও পড়ুন: জাতীয় সংবাদ | আন্তর্জাতিক সংবাদ

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।