৬৪ এআই ক্যামেরার আওতায় নওগাঁ শহর

৯৪
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্ট এখন এআই ক্যামেরার আওতায় এসেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

    জেলা পুলিশ সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি স্থানে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে এসব ক্যামেরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এতে এআইভিত্তিক ফেস ডিটেকশন ও রিকগনিশন সিস্টেম সংযুক্ত রয়েছে।

    পুলিশ জানিয়েছে, এআই ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম অ্যালার্ট ও শনাক্তকরণ করা যাবে। সন্দেহজনক ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে ওয়ার্নিং লিস্টে সংরক্ষণ করা হবে। পাশাপাশি যানবাহনের নম্বর প্লেট শনাক্তকরণ ও রেকর্ড এবং সন্দেহভাজন চুরি হওয়া গাড়ি ট্র্যাকিংয়ের সুবিধাও থাকবে।

    নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টে এআই ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ভবিষ্যতে শহরের বিভিন্ন স্থানে আরও ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি।

    রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ বলেন, বাংলাদেশের মধ্যে প্রথম জেলা হিসেবে নওগাঁ এআই ক্যামেরার আওতায় এসেছে। প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন, পুরো শহর এখন ক্যামেরার আওতায় এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও এসব ক্যামেরা ভূমিকা রাখবে।

    আরও পড়ুন: প্রযুক্তি সংবাদ | আন্তর্জাতিক সংবাদ

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।