জনতার বিস্ফোরণের আগে গণদাবি মেনে নিন : হামিদুর রহমান আজাদ

৫৩
হামিদুর রহমান আজাদ গণদাবি Jamaat leader Chattogram Lal Dighi rally
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • জনতার বিস্ফোরণের আগে সরকারের প্রতি গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক এইচ এম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গোটা বাংলাদেশ আজ বিস্ফোরণময় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিদায় নিশ্চিত করতে পারে।

    শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের শেষ কর্মসূচির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ এসব কথা বলেন।

    গ্যাস সংকট প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, দেশে গ্যাস সংকট নেই—সরকারের এমন বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। গত ১৭ জুলাই এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ৫ সেপ্টেম্বর পর্যন্ত সংকট কাটেনি বলে তিনি দাবি করেন।

    কৃষি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেলের দাম ও সরবরাহ সংকট এবং সার সংকট অব্যাহত থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

    দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানান হামিদুর রহমান আজাদ। জনগণের দাবিকে উপেক্ষা না করে জনতার বিস্ফোরণের আগেই গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

    আরও পড়ুন: শিক্ষা সংবাদ | আন্তর্জাতিক সংবাদ

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।