হলুদ-কালো তরমুজে রঙিন মিনহাজের বাগান

৩৪
রঙিন তরমুজ চাষ Colorful Watermelon Farming মিনহাজ দিনাজপুর বোচাগঞ্জ হলুদ তরমুজ কালো তরমুজ কৃষি উদ্যোক্তা
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • শখের বশে দুই প্যাকেট তরমুজের বীজ কিনে চাষ শুরু করেছিলেন দিনাজপুরের বোচাগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তা মিনহাজ। প্রথমবার ভালো ফলন পাওয়ার পর কৃষির প্রতি আগ্রহ বাড়ে তার। পরে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে শুরু করেন রঙিন তরমুজ চাষ

    বোচাগঞ্জ উপজেলার রণগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মিনহাজ গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ফাজিল (অনার্স) পড়ছেন। পড়াশোনার পাশাপাশি মাচায় আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করে এখন বাণিজ্যিকভাবে সফল হওয়ার পথে এই তরুণ।

    আলিম পরীক্ষা শেষে নিজেদের জমিতে তরমুজ চাষ শুরু করেন মিনহাজ। প্রথমবার ভালো ফলন পাওয়ার পর তিনি উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরে নিজের অর্থায়নে মালচিং পদ্ধতিতে মাচায় দুই জাতের রঙিন তরমুজ চাষ শুরু করেন।

    এর মধ্যে ‘সূর্য ডিম’ জাতের হলুদ রঙের তরমুজটি বাইরে থেকে বীজ সংগ্রহ করে চাষ করেছেন তিনি। আর ‘মার্সেলো’ জাতের কালো তরমুজটি কৃষি অফিসের সরকারি একক ফল বাগান প্রদর্শনীর আওতায় চাষ করেছেন।

    মিনহাজ জানান, ৫০ শতক জমি লিজসহ তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। এরই মধ্যে তরমুজ বিক্রি শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি তরমুজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন তিনি। ইতোমধ্যে প্রায় এক লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। বাজারদর অনুকূলে থাকলে মোট বিক্রি আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে আশা করছেন।

    বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘রণগাঁও টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ’-এর মাধ্যমে সরকারি একক ফল বাগান প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ‘মার্সেলো’ জাতের কালো তরমুজ চাষ করা হয়েছে।

    মিনহাজ বলেন, যারা লেখাপড়া শেষ করে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন, তারা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে কৃষিতে উদ্যোক্তা হতে পারেন। কৃষিকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।

    বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা মিনহাজের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, পড়াশোনার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষে যুক্ত হওয়া শিক্ষিত তরুণদের জন্য অনুপ্রেরণার। কৃষি প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভাগের পরামর্শ কাজে লাগাতে পারলে তরুণদের জন্য কৃষিতে ভালো সম্ভাবনা রয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানও মিনহাজের উদ্যোগের প্রশংসা করেছেন। তার মতে, আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষের মাধ্যমে মিনহাজ নিজের কর্মসংস্থানের পথ তৈরি করার পাশাপাশি অন্য তরুণদেরও কৃষিতে যুক্ত হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন।

    এভাবেই শখের চাষ থেকে বাণিজ্যিক উদ্যোগে রূপ নিয়েছে মিনহাজের রঙিন তরমুজ চাষ। হলুদ ও কালো তরমুজের বৈচিত্র্যময় ফলন এখন তার কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে আরও এগিয়ে নিচ্ছে।

    আরও পড়ুন: শিক্ষা সংবাদ

    Read & Join us: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।