তেলের মজুদ দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করবে সরকার : প্রতিমন্ত্রী সাকি

৫৯
Planning Minister Jonaid Abdur Rahim Saki oil reserves fuel stock Bangladesh জ্বালানি তেলের মজুদ পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দেশে তেলের মজুদ বর্তমান দেড় মাসের চাহিদা থেকে বাড়িয়ে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানিয়েছেন।

    বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে দেড় মাসের তেলের মজুদ রয়েছে। দ্রুত এটি তিন মাসে উন্নীত করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মজুদ ছয় মাসে নেওয়ার লক্ষ্য রয়েছে।

    প্রতিমন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের মজুদ বাড়ানোর পাশাপাশি গ্যাস উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতের দিকে নজর দিচ্ছে সরকার। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে যে সমস্যা তৈরি হয়েছিল, তা সমাধান হয়েছে বলেও জানান তিনি।

    তিনি বলেন, চাহিদা অনুযায়ী দেশে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নেই। বিদ্যুতের সাময়িক সংকট দূর করতে সরকার কাজ করছে এবং প্রয়োজন মেটাতে গ্যাস আমদানি করা হচ্ছে। তবে গ্যাস আমদানির পাশাপাশি এলএনজি স্টেশন স্থাপনও প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী।

    প্রতিমন্ত্রী আরও বলেন, এলএনজি স্টেশন স্থাপনে সময় লাগবে। দীর্ঘমেয়াদে তেলের মজুদ বাড়ানোর পরিকল্পনার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

    সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তেলের মজুদ ছয় মাসে উন্নীত করার পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    Read & Join us: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।