জাপানি মুদ্রা ইয়েন ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর এর দর স্থিতিশীল রাখতে বিরল যৌথ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। দুই দেশই প্রয়োজনে আরও যৌথ হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বৈশ্বিক অর্থনীতিকে সমর্থন এবং জাপানের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ইয়েন শক্তিশালী করতে সহযোগিতা করছে। পরে জাপানের অর্থ মন্ত্রণালয়ও যৌথ হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করে।
এই ঘোষণার পর আন্তর্জাতিক মুদ্রাবাজারে ইয়েন-এর মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রতি মার্কিন ডলারে ১৫৫.২০ ইয়েনে পৌঁছায়, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ইউরো ও স্টার্লিংয়ের বিপরীতেও ইয়েন শক্তিশালী হয়েছে।
দীর্ঘদিন ধরে মুদ্রার দরপতনের কারণে জাপানে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে ইয়েন স্থিতিশীল রাখতে আরও যৌথ পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
YouTube Community: https://www.youtube.com/@GreenOnlineBD/posts















