গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ফিলিস্তিনি যুব ফুটবলার ফাদি আল-নাসসান

১৭৩
Palestinian youth football player being remembered by teammates and family after his death.
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • অধিকৃত পশ্চিম তীরে গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ১৭ বছর বয়সী ফিলিস্তিনি যুব ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসসান। শনিবার তার পরিবার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ফাদি আল-নাসসান স্থানীয় আল-মুঘাইয়্যির ক্লাবের খেলোয়াড় ছিলেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনের যুব জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবেও খেলেছেন। আহত হওয়ার পর তার একটি পা কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    তার মরদেহ রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে নিজ গ্রাম আল-মুঘাইয়্যিরে নেওয়া হয়। সেখানে স্বজন, সতীর্থ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়।

    ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, চলমান সংঘাতের মধ্যে বহু ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। ফাদি আল-নাসসানের মৃত্যুতে দেশটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।