ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বুধবার সমাপ্ত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এ বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট।
গত ৭ জুন শুরু হওয়া বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস চলে। বাজেটের ওপর ১৪ কার্যদিবসে ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। এছাড়া ১০টি সরকারি বিল পাস করা হয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে বিভিন্ন বিধির আওতায় শত শত নোটিশ ও সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে। পাশাপাশি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠন করা হয়েছে।
আরও জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















